বাড়িতে ওয়াইফাই রাউটার কোথায় রাখছেন, তার ওপর ইন্টারনেটের গতি অনেকটাই নির্ভর করে। অনেকেই তার লুকিয়ে রাখার জন্য টিভির পেছনে বা একেবারে পাশে রাউটার বসিয়ে দেন। কিন্তু সামান্য এই ভুলের কারণে ইন্টারনেটের গতি মারাত্মকভাবে কমে যেতে পারে এবং বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা দেখা দিতে পারে।